ব্রেকিং নিউজ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেন মেয়র

মঙ্গলবার,২৫ আগস্ট,২০১৫
নিজেস্ব প্রতিবেদক,সিটিজিবার্তা২৪.কম

 

চট্টগ্রামঃ গতকাল ২৪ আগস্ট meyor (সোমবার) দৈনিক আজাদীতে ‘ছাত্রলীগের বিরুদ্ধে 

বলায় তারা মাইক কেড়ে নিল মেয়রের, ক্ষোভের মুখে সভাস্থল
ছাড়লেন মেয়র’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন চট্টগ্রাম
সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

আ জ ম নাসিরের পক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ
কর্মকর্তা (অতি: দায়িত্ব) মো. আবদুর রহিম দৈনিক আজাদীর সংবাদের
পরিপ্রেক্ষিতে প্রেরিত এক ব্যাখ্যায় বলেন, প্রকাশিত সংবাদের কোন
সত্যতা নেই। গত ২৩ আগস্ট ২০১৫ খ্রি.
তারিখে বহদ্দারহাটে ডায়মন্ডকমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবসের কোন আলোচনা সভায়
মেয়র যোগ দেননি।

মিথ্যা তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে মেয়রের
ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এ সংবাদ পরিবেশন করা হয়েছে বলে মেয়র মনে করেন। ব্যাখ্যায় আরো বলা হয়, আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের নির্বাচিত সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সাধারণ সম্পাদক
ছাড়াও বহু সংগঠন ও সংস্থার সাথে তিনি সম্পৃক্ত। স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও তার
ব্যাপক পরিচিতি রয়েছে। ছাত্র জীবন
থেকে তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। নীতি-নৈতিকতা ও আদর্শ চরিত্রকে ধারণ করে
সাদামাটা জীবন যাপন করেন তিনি।

এদিকে পাঁচলাইশ থানা আওয়ামী
লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন কমিটির আহ্বায়ক রফিউল হায়দার রফি এক প্রতিবাদ লিপিতে গত ২৪ আগস্ট আজাদীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ লিপিতে বলেন, ২৩ আগস্ট আমরা ডায়মন্ড কমিউনিটি সেন্টারে নয়-
মেহমান কমিউনিটি সেন্টারে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেছি। এতে প্রধান অতিথি ছিলেন
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এখানে স্বত:স্ফূর্তভাবে আলোচনা সভা শেষ হয়েছে। উক্ত অনুষ্ঠানে কোনো হাতাহাতির ঘটনাও ঘটেনি।

এই বিবৃতিতে স্বাক্ষর করেন থানা
আওয়ামী লীগের আহ্বায়ক আহমদুর রহমান সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো: ইয়াকুব,
আওয়ামী লীগ নেতা কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, এম এ রশিদ,
আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, আমিরুল ইসলাম, একরামুল হক ও সেলিম উদ্দিন।