রোববার, ২৩ আগস্ট, ২০১৫
আহম্মেদ নওশাদ, সিটিজিবার্তা২৪.কম
সিলেট ঃ নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে পেট্রোলবোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব।
রোববার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৮টি পেট্রোলবোমা, ৫টি শক্তিশালী ইলেক্ট্রো ডেটোনেটর, ২টি হাতবোমা, বিস্ফোরক এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর সহকারি পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বড় ধরনের কোনো নাশকতায় এগুলো কেউ ব্যবহার করতে চেয়েছিল।
Ctgbarta24.com 24 hours Online News Paper
