রবিবার,৩০ আগস্ট,২০১৫
নিজেস্ব প্রতিবেদক,সিটিজিবার্তা২৪.কম
ঢাকাঃ সদ্য বৃদ্ধিকৃত বিদ্যুৎ ও গ্যাসের দাম যৌক্তিক মনে করছে বিদ্যুৎ, জ্বালানি
ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ (রোববার) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির
সভাপতি মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন,উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় ও লোকসানি কেন্দ্রগুলোকে লাভজনক
করতেই এ দাম বৃদ্ধি করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির
সভাপতি মনে করেন, দাম বৃদ্ধির ফলে ভোক্তা সাধারনের মধ্যে কোনো প্রভাব পরবেনা।
তাইজুল ইসলাম আরো বলেন, বর্তমানে বিদ্যুতের
যে দাম বৃদ্ধি করা হয়েছে তা সহনশীল পর্যায়ে রয়েছে এবং এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। বিদ্যুৎ উৎপাদনের খরচের সাথে সমন্বয় রাখতেই এ দাম বৃদ্ধি করা হয়েছে। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জ্বালানি পণ্যের দাম অনেক কম রয়েছে।
তিনি বলেন, বর্তমানে ১৪ ট্রিলিয়ন গ্যাস মজুদ রয়েছে। এই গ্যাস আস্তে
আস্তে কমে আসছে। প্রাকৃতিক সম্পদ হিসেবে গ্যাসের মজুদের পরিমাণ ও
আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দামের সঙ্গে সমন্বয় করে দাম বৃদ্ধির প্রক্রিয়াটাও যৌক্তিক বলে
মনে করে কমিটি।
জ্বালানি তেলের বৃদ্ধি প্রসংগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাইজুল ইসলাম বলেন, এতদিন
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ভর্তুকি ও
লোকসান দিয়ে জনগনের বমবম্বব্ব অ জ্বালানি তেল সরবরাহ করে এসেছে।
বিপিসি এতদিন ধরে ২৯ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে তেলের বিপিসি তাদের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবে এবং তা দেশের জন্য অবশ্যই কল্যানকর হবে। তারপরও জ্বালানি তেলের দাম কমানোর জন্য জনগণের যে দাবি
আছে, সে দাবির প্রতি মন্ত্রণালয় সম্মান দেখাবে বলে আশা করি।
এদিকে, বৈঠকে দেশের ২২টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য
মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। এসব কেন্দ্রের পুরনো যন্ত্রপাতি
সংস্কার ও পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি খরচ কমানোরও
সুপারিশ করা হয়েছে।
এক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে দরপত্র আহ্বানেরও সুপারিশ করেছে কমিটি।
তবে এ ধরনের প্রকল্পের জন্য অর্থের উৎস সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি
বলে কমিটি সূত্রে জানা যায়।
কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত
বৈঠকে আরো উপস্থিত ছিলেন- কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নাসিমা ফেরদৌসী,এম. আবদুল লতিফ, আ. ফ. ম. বাহাউদ্দিন (নাছিম), মো. শিবলী সাদিক।
Ctgbarta24.com 24 hours Online News Paper