শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষ কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাদের আটক করা হয়।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক মোঃ মানিক মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে সিডিএ আবাসিক এলাকার ২২ নং রোডের হাজী হোসেন এর ভাড়া ঘর থেকে মোঃ রিপন (২৮) নামে একজন পুরুষ এবং দীপা বড়ুয়া (২৫), উর্মি বেগম (১৮), ঝর্ণা বেগম (২১), টুম্পা (২৫) ও শিল্পি বেগম(১৮) নামে পাঁচ নারীকে অসামাজিক কার্যকলাপের সময় হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃতদের ৭৬ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান উপ-পরিদর্শক মানিক।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন