বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্পোর্টস নিউজ : দুই দিনের বিরতির পর আজ মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস। মিরপুরে বুধবার দুপুর ২টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে নাসির হোসেনের ঢাকা।
এদিকে, দিনের অপর ম্যাচে, সন্ধ্যা পৌনে ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ বরিশাল বুলস। এবারের আসরে, একমাত্র দল হিসেবে টানা দুটি জয় পেয়েছে মাহমুদুল্লার বরিশাল।
আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারের তিক্ততা উপহার দেয়ার পর, দুই দিনের বিশ্রাম ও অনুশীলন শেষে আজ দুপুরে মাঠে নামবে নাসির হোসেনের ঢাকা ডায়নামাইটস। কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন ও নাসির জমসেদের সমন্বয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইআপের সাথে, ঢাকার বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর ও ইয়াসির শাহ’র মত তারকারা।
অন্যদিকে, ২ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করা রংপুর রাইডার্সের আস্থার নাম বিদেশী রিক্রুটদের দুর্দান্ত ফর্ম। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন মিসবাহ, পেরেরা ও স্যামি। বোলিং আক্রমণের দায়িত্বে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওয়াহাব রিয়াজ।