কাল আদালতে যাবেন না খালেদা জিয়া

বুধবার, ২৫ নভেম্বর ২০১৫

ziaসিটিজিবার্তা ২৪ ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন না বলে জানিয়েছেন, তার আইনজীবী।

বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, কাল আদালতে না গেলেও মামলার পরবর্তী তারিখে তিনি আদালতে যাবেন।

গত বৃহস্পতিবার দুর্নীতির এই দুই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে কাল পরবর্তী দিন ধার্য করেন আদালত। দীর্ঘ দুই মাস দশদিন লন্ডনে থাকার পর গত শনিবার বিকেলে দেশে ফেরেন বেগম জিয়া।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline