আলজেরিয়ায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে নিহত ১৮

বুধবার, ২৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম  

agon aljআন্তর্জাতিক সংবাদ : আলজেরিয়ায় একটি শরণার্থী শিবিরে আগুনে পুড়ে মারা গেছে অন্তত ১৮ জন। এছাড়া আরও ৩৭ জন দগ্ধ হয়েছে।

দেশটির ওরগালা প্রদেশে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। আফ্রিকান শরণার্থীদের শিবিরে ঐ সময় অন্তত ৬৫০ জন অভিবাসী ছিল। এখনও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

আলজেরিয়ার দক্ষিণাঞ্চলের রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করে আফ্রিকান শরণার্থীরা। এমনকি লিবিয়া থেকেও বহু আশ্রয় প্রার্থী এই রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline