বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরের চরচামটা আনন্দবাজার এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এসময় র্যাব-৪ কারখানা থেকে একটি দেশীয় এলজি পাইপগান ওকরেছে।
বুধবার সকালে র্যাব সদর দপ্তরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম এ তথ্য জানান। আটককৃতরা হলো, নাদির হোসেন সরকার (২০), আরমান আলী (১৯), মো. সোহান (১৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মানিকগঞ্জের সিংগাইর থানার চরমাটা আনন্দবাজার এলাকায় সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ওই কারখানায় তৈরি একটি এলজি পাইপগান উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা হয় কারখানার তিন কারিগরকে।
প্রাথমিক ভাবে র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের হাতে তৈরি করা কয়েকটি অস্ত্র বিক্রির কথা স্বীকার করেছে।
আটককৃতদের সিংগাইর থানায় সোপর্দ করা হবে বলেও জানিয়েছে র্যাব।