বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন : আটলান্টিক সিটির বাংলাদেশীদের প্রিয় মুখ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ বোরহান উদ্দিন গত ২২ই নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন “ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহী রাজীউন”। দীর্ঘ ২০ বছর ধরে জনাব বোরহান উদ্দিন আটলান্টিক সিটিতে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। তার মৃত্যুতে আটলান্টিক সিটির বাংলাদেশী কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।মৃত্যুর পূর্বে তিনি দুই ছেলে এবং এক কন্যা সন্তান রেখে গেছেন।
আটলান্টিক সিটির বাংলাদেশীরা গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেন এবং পরম করুণাময় আল্লাহ পাকের নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা করেন ।মহান আল্লাহপাক যেন তাকে জান্নাতবাসী করেন। যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির সন্দ্বীপবাসীদের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সাউথজার্সী সন্দ্বীপ কমিউনিটির নেতৃবৃন্দ।মঙ্গলবার জোহরের নামাজ শেষে আটলান্টিক সিটির মসজিদ আলহেরায় মরহুমের প্রথম জানাজা এবং নিউইয়র্কের ব্রকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারে বাদ এশা দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
ব্যক্তি জীবনে জনাব বোরহান উদ্দিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। পারিবারিক সুত্রে জানা যায় নিউইয়র্কের নামাজে জানাজা শেষে মরহুমের লাশ বাংলাদেশে প্রেরন করা হবে।তার মৃত্যুতে এছাড়াও বিশেষভাবে শোক প্রকাশ করেন বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন এং সেক্রেটারী মোঃ শাহীন, বাংলাদেশ এসোসিয়েশান অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সেক্রেটারী নূরনবী চৌধুরী শামীম ,বাংলাদেশ এসোসিয়েশান অব আটলান্টিক কাউন্টির সভাপতি সেলিম সূলতান এবং সেক্রেটারী মোঃ শহীদ খান,সাউথ জার্সী মেট্রো আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ শাহীন , আটলান্টিক সিটি বেঙ্গল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস এবং সাধারন সম্পাদক মিরাজ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সীর সাবেক সভাপতি সৈয়দ মোঃ কাউছার এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফারুক, বাংলাদেশ আমিরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি তানিম চৌধুরী এবং সেক্রেটারী কাজী লিটন, এলায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার নিউজার্সি চেপ্টারের সভাপতি ফারুক হোসেন।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন