রাউজানে উচ্ছেদ অভিযানে ২ একর জমি উদ্ধার

বুধবার,২৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

 

road

চট্টগ্রাম : কাপ্তাই সড়কের রাউজান উপজেলার পাহাড়তলি-চৌমুহনী বাজারে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও স্থাপনা গুঁড়িয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে ২ একর জমি ।

বুধবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত একটানা এ উচ্ছেদ অভিযান চালানো হয় । এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার।

তিনি জানান, সড়ক বিভাগের অধিগ্রহণ করা পাহাড়তলি মৌজার বিএস ৬৬৩০, ৬৬৩৩, ৬৬৩৬ দাগের প্রায় ২ একর জমিতে দোতলা দালানসহ পাকা ও সেমিপাকা দোকান, মার্কেটসহ ৬৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ বুধবার আমরা অর্ধেকের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। বাকি স্থাপনাগুলো উচ্ছেদে আবারও অভিযান চালানো হবে।’

উচ্ছেদ অভিযানে সহায়তা করেন সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাকিল মো. ফয়সাল ও রাউজান থানা পুলিশ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline