বুধবার,২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরে ‘ফেব্রিকস’ ঘোষণা দিয়ে ‘লেমিনেটেড ফেব্রিকস’ নিয়ে আসা একটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে আনা চালানটি বুধবার দুপুরে আটক করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন জানান, ঢাকার গ্লোবাল বিজনেস হাউসের নামে সম্প্রতি চীন থেকে এক কনটেইনার ফেব্রিকস আসে। এরপর ১৫ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট কমিটমেন্ট ইন্টারন্যাশনাল বিল অব এন্ট্রি (নম্বর 1187413) দাখিল করে। শুল্ক ফাঁকির চেষ্টার গোপন সংবাদ থাকায় চালানটির ওপর নজরদারি রাখা হয় এবং নমুনা তোলার পর পরীক্ষাগারের ফলাফলে বিষয়টি নিশ্চিত হয়ে চালানটি আটক করা হয়।
তিনি আরো জানান, ওই চালানে ১৯ টন পণ্য রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ১ কোটি টাকা।