নতুন নিয়মে ভর্তি ফরম বিতরণ করছে সেন্ট মেরীস স্কুল

রবিবার ,১৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

sentচট্টগ্রাম প্রতিদিন : ভর্তি ফরম বিতরণে অনিয়ম ও অভিভাবক ভোগান্তির কারণে তীব্র সমালোচনার পর নতুন করে ভর্তি ফরম বিতরণ করছে সেন্ট মেরীস স্কুল। নতুন নিয়মে এক সপ্তাহ ফরম বিতরণ করা হবে।

এর আগে বিদ্যালয়টির ভর্তি ফরম বিতরণে অনিয়ম ও অভিভাবকদের ভোগান্তির চিত্র উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। এরপর বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি ফরম বিতরণে সরকারি নীতিমালা অনুসরণ না করার কারণে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয়টিকে কারণ দর্শানো নোটিশ দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন।
নতুম নিয়মে রোববার(১৫ নভেম্বর) থেকে ভর্তি ফরম বিতরণ শুরু করেছে বলেও বিদ্যালয়টির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান বলেন, আগের মতো একদিন ফরম বিতরণ করে অভিভাবকদের ভোগান্তিতে ফেলবে না বলে জানিয়েছে বিদ্যালয়টি। এখন থেকে সরকারি নীতিমালা অনুসরণ করেই ফরম বিতরণ করবে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি বলেন,নতুন নিয়ম অনুসরণ  করে ২০১৬ সালের ভর্তি ফরম বিতরণ শুরু করেছে। রোববার থেকে এক সপ্তাহ পর্যন্ত ভর্তি ফরম বিতরণ হবে। অবশ্য আগে যারা ফরম সংগ্রহ করেছেন তাদের নতুন করে নেওয়ার প্রয়োজন নেই। আগের ফরমেই আবেদন গ্রহণযোগ্য হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline