নলকূপ বসাতে গিয়ে রকেট লাঞ্চার উদ্ধার

সোমবার ,১৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

rocketচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পাঁচলাইশ থানা কম্পাউন্ডে গভীর নলকূপ বসাতে গিয়ে পাওয়া গেছে একটি রকেট লাঞ্চার। রকেট লাঞ্চারটি বেশ পুরনো বলে ধারণা করা হচ্ছে। তবে লাঞ্চারটি ঠিক কবেকার তা বলা যাচ্ছে না। বোমাটি পরীক্ষানিরীক্ষা করে দেখার জন্য বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে গভীর নলকূপ বসানোর শ্রমিকরা রকেট লাঞ্চারটি পান ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline