চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক

বুধবার,১৮ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

bnp jamatচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়া উপজেলায় রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতভর এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার এসআই ছাইমুল ইসলাম বলেন, ‘রাতভর চলা অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৮ এবং জামায়াতের ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সবার নামে বিভিন্ন সময় নাশকতা চালানোর অভিযোগে মামলা আছে।’

লোহাগাড়া থেকে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার ওসি মোহাম্মদ শাহাজাহান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline