সাকার ফাঁসির রায়ে চট্টগ্রামে আনন্দ মিছিল

বুধবার,১৮ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

sakar fashi

চট্টগ্রাম প্রতিনিধি : যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ আর উল্লাস করছে গণজাগরণ মঞ্চসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা। তবে এ সময় সাকার অনুসারীদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি, যারা ছিল এক সময়ের চট্টগ্রামের আতংক। এদিকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

চট্টগ্রামে গণজাগরণ  মঞ্চের সমন্বয়ক ও নগর ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল জানান, মঙ্গলবার সকাল নয়টা থেকে নগরের চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা স্লোগান দেন। এ সময় তাঁরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে রায় ঘোষণার পর মিছিল বের করা হয়। মিছিলটি চেরাগী পাহাড় মোড় থেকে প্রেসক্লাব চত্তর হয়ে আন্দরকিল্লা মোড় প্রদক্ষিন করছে।

এছাড়া সাকা চৌধুরীর নিজ মাতৃভূমি রাউজান, নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতেও রায় বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করে একাধিক মিছিলের খবর পাওয়া গেছে। তবে এসব এলাকায় সাকার অনুসারী নেতাকর্মীদের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। এছাড়া জামায়াত-শিবিরের এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়া, লোহাগাড়া ও সীতাকুন্ডেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline