বগুড়ায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

বুধবার,১৮ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

Jamat-Misi

জেলা প্রতিনিধি : একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখায় পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।

বুধবার বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার পর বেলা ১২টার দিকে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে শহরের বাসিন্দারা কারবালা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা এ রায়কে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে অবিলম্বে জামায়াত নেতা মুজাহিদের মুক্তির দাবি জানান।

এদিকে, রায়কে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই বগুড়া শহরে নিরাপত্তা জোরদার করা হয়। রায় ঘোষণায় জামায়াত-শিবির যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। মহাসড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে। তাছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় শহরের সাতমাথায় প্রস্তুত রাখা হয়েছে রায়ট কার ও জলকামান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline