বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আন্তর্জাতিক সংবাদ : একটি বোমা হামলায় নাইজেরিয়ার ইয়োলা শহরে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
দেশটির একটি ব্যস্ততম বাজারে ওই হামলা চালানো হয়েছিল। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, দোকানীরা তাদের দোকান-পাট বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল, সেসময় একটি বিস্ফোরণ করা হয়।
এর আগে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি শনিবার ইয়োলা পরিদর্শন করেছিলেন। সেসময় তিনি ঘোষণা করেছিলেন ইসলামিক জঙ্গি বোকো হারামের পরাজয় সন্নিকটে।
এ বছর ইয়োলায় মারাত্মক দু’টি বোমা হামলা চালানো হয়েছে। ইয়োলা শহরটি উত্তরাঞ্চলীয় আদামাওয়া প্রদেশে অবস্থিত। এই অঞ্চলে বোকো হারামের জঙ্গিরা সবচেয়ে বেশি হামলা চালিয়ে থাকে।
পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার বিরোধীতা করে ২০০২ সালে ‘পাশ্চাত্য শিক্ষা নিষিদ্ধ’ নামে বোকো হারাম একটি নতুন ভাবনার প্রকাশ করে। তারা দেশটিতে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে মূলত উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ২শ স্কুল ছাত্রীও ছিল। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা দখল করে এতে খিলাফত রাষ্ট্র কায়েম করার ঘোষণা দিয়েছে বোকো হারাম।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন