বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আঞ্চলিক মেরামত কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, মনসুরাবাদ এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আঞ্চলিক মেরামত কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।