নগরীতে রাতভর অভিযানে গ্রেফতার ১০৩

সোমবার ,১৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

 গ্রেপ্তার1চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় রাতভর পুলিশের অভিযানে নাশকতা ও বিভিন্ন মামলার আসামিসহ ১০৩ জন গ্রেফতার হয়েছে।   এর মধ্যে মিরসরাই থেকে আশরাফ নামে ছাত্রশিবিরের একজন নেতাও আছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতভর এ বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে এ অভিযান চালানো হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, ‘গ্রেপ্তার হওয়া ১০৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি  ১১ জন, পরোয়ানামূলে আছে ৯১ জন। এ ছাড়া ১১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline