সোমবার ,১৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফর বাতিল হলে ও বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জানা গেছে, আজ সোমবার রাতে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। মঙ্গলবার তিনি প্যারিস পৌঁছাবেন। কালই তিনি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন ‘মন্ত্রী আজ রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করবেন। ১৯ তারিখে তার দেশে ফেরার কথা রয়েছে।’
তিনি আরো জানান, ‘মন্ত্রী কেবল ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েই ঢাকা ফিরবেন। ফরাসি সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কর্মসূচি নেই।’
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action