সোমবার ,১৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলায় পণ্যবাহী একটি কভার্ডভ্যানের চাপায় মো. রুহুল আমিন (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন মাওনা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুজ্জমান জানান, রুহুল আমিন সোমবার এমসি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্বপালন করছিলেন। দুপুরের দিকে তিনি ময়মনসিংহগামী মেসার্স মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সির পণ্যবাহী কভার্ডভ্যানকে থামতে সংকেত দেন। এ সময় চালক গাড়ি না থামিয়ে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দুরে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action