বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ ডটকম
আন্তর্জাতিক সংবাদ : তিউনিসিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর একটি বাসকে লক্ষ্য করে এক আত্মঘাতী তার শরীরের সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ করেছিল বলে জানিয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। ওই আত্মঘাতী আইএসের যোদ্ধা। হামলায় মারা গেছে ১২ জন ।
নিরাপত্তা রক্ষীদের বাসে হামলা চালিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে। এর আগে মার্চে বার্দো মিউজিয়ামে ও জুনে সাগরতীরে একটি পর্যটন হোটেলে হামলা চালিয়েছিল আইএস।
আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত তিউনিসিয়া। তবে ২০১১ সালের পর থেকে দেশটি জঙ্গি গোষ্ঠীর হামলার লক্ষ্যতে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী হাবিব এসিদ এক জরুরি সভায় বলেন, এই হামলাটি জঙ্গি আচরণের একটি বিবর্তন। তারা রাজধানীর কেন্দ্রে এই হামলা চালিয়েছে।
তবে এটাই রাজধানীতে প্রথম আত্মঘাতী হামলা। সোওসুতে একটি বীচে ২০১৩ সালে এক আত্মঘাতী নিজেকে বোমা মেরে উড়িয়ে দিয়েছিল। ইরাক ও সিরিয়া দখলকারী ইসলামিক স্টেট লিবিয়া ও তিউনিসিয়ার পূর্বাঞ্চলেও সক্রিয় ভূমিকা পালন করছে। স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে বুধবার রাজধানী তিউনিসে হামলার দায় স্বীকার করেছে আইএস।
বিবৃতিতে আরো জানানো হয় হামলাকারী ব্যক্তির মাথায় স্কার্ফ, সাদা পোশাক ও শরীরে বিস্ফোরক দ্রব্য ছিল। তারা ওই হামলাকারীর নাম জানিয়েছে আবু আবদিল্লাহ তাউনসি। সে তিউনিসিয়ার নাগরিক।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন