বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : নগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ চেক পোস্টে পায়ুপথে লুকিয়ে ১ হাজার ইয়াবা পাচারের সময় নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন।
বুধবার দিনগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
এসময় তার পায়ুপথ থেকে কৌশলে লুকিয়ে রাখা এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নুরুল ইলাসম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘রাতে চেক পোস্টে কক্সাবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক হাজার ইয়াবা বের করে দেয়। এঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’