বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ ডটকম
আন্তর্জাতিক সংবাদ : অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলে প্রায় কয়েক হাজার প্রাণীসহ মারা গেছে ১ নারী ও ১ পুরুষ। আহত হয়েছে আরো ১৩ জন। দাবানলে ১৬টির মত ঘর বাড়ি পুড়ে গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বুধবার প্রায় ২শ ১০ কিলোমিটার এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে প্রচন্ড উষ্ণ বাতাস প্রবাহিত হচ্ছে। মাইলের পর মাইল বনভূমিতে আগুন ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দারা নিজেদের আবাসস্থল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অনেকেই নিজেদের বাড়ি-ঘরকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করছেন। তবে দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি।
দু’টি পৃথক অগ্নিদগ্ধের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ৫৬ বছর বয়সী এক নারী ও ৬৯ বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। এছাড়া আহত আরো ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এখনও পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে।
দেশটিতে প্রতিবছরই গ্রীষ্মকালে দাবানলের ঘটনা ঘটে। এছাড়া তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্রীষ্মকালে দাবানল আরো বৃদ্ধি পেতে পারে বলে এর আগেই অনেক বিজ্ঞানী আশঙ্কা ব্যক্ত করেছিলেন। চলতি বছরের অক্টোবরকে দেশটির আবহাওয়া অধিদপ্তর সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড হিসেবে ঘোষণা করেছিল।
রিপোর্ট পাওয়া গেছে প্রায় ৮৫ হাজার হেক্টরের বেশি কৃষিজমির ক্ষতি হয়েছে । ৪শ’র বেশি দমকল কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন