মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫ সময়: 10 : 10 AM
সিটিজিবার্তা২৪ডটকম
আর করিম, চট্রগ্রাম : নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের ২১ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠানের সূচনা হয় ।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষাথীরা সাংস্কৃতিক গান, মডেলিং শো পরিবেশন করেন। এতে প্রধান অথিতি হিসেবে উপ্সথিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেন ।
তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে সকলকে সমাজের ভাল কাজের জন্য আত্মনিয়োগ করতে হবে । প্রিমিয়ারের সকলশিক্ষাথীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান জনাব সাদাত জামান খান ।
শেষে ব্যান্ড দল ‘সাসটেইন’ বিভিন্ন মন মাতানো গান পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন ।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন