চাক্তাই খাতুনগঞ্জ ব্যবসায়ীদের মানববন্ধনে মেয়র আ.জ.ম নাছির

সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক

Chaktai-khatungonj-manobbondon+06

চট্টগ্রাম: চাক্তাই খাতুনগঞ্জ এলাকার জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদী ড্রেজিং করা, অবৈধ স্থাপনা অপসারন, পরিকল্পিত প্রতিরক্ষা বাধ নির্মাণ, খালের মুখে পাম্প হাউজ সহ স্লুইচ গেইট নির্মাণ, ব্যবসায়ীদের নিরাপত্তা বিধান, গণশৌচাগার নির্মাণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ কতিপয় দাবীতে শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সমাপনী সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরীকে স্থায়ীভাবে নিরাপত্তার বেষ্টুনীতে আনায়নের লক্ষ্যে মদুনাঘাট থেকে পতেঙ্গা নেভাল একাডেমী পর্যন্ত স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ, বাঁধের উপর চার লেইনে রাস্তা নির্মাণ, বন্যা নিয়ন্ত্রন দেয়াল নির্মাণ, ২৬টি ছোট বড় খাল ড্রেজিংকরণ এবং সকল খালের মুখে পাম্প হাউজ সহ স্লুইচ গেইট নির্মাণের একটি মেগা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হবে।

মেয়র বলেন, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা সংক্রান্ত ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ লাঘব হবে।

তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে স্বাভাবিক পানি চলাচলে বেঘাত সৃষ্টির কারণে বৃষ্টির পানিতেও বহু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, জরীপ পরিচালনা করে নগরবাসীর যাবতীয় সমস্যা চিহ্নিত করা হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলো একে একে সমাধান করা হবে।

আবহাওয়া পরিবর্তন জনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্ছতা বৃদ্ধি পাওয়ায় অতি জোয়ারের পানি শহরের নিন্মঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ দুর্ভোগ লাঘবে কর্ণফুলীর নদীর ড্রেজিং কার্যক্রম পুনরায় শুরু করার জন্য আইনী প্রক্রিয়া গ্রহন করা হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর খাল-নালা অবৈধ দখল মুক্ত করার জন্য ৪১টি ওয়ার্ডে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করেছে।

মেয়র আশা করেন, সার্বিক স্বার্থে ধর্ম-বর্ণ-গোত্র-রাজনৈতিক ও আঞ্চলিক বৈষ্যমের উর্ধ্বে উঠে সকল নাগরিক এ অভিযানে সহযোগিতায় এগিয়ে আসবেন।

 

Chaktai-khatungonj+01

তিনি চাক্তাই খাতুনগঞ্জ এলাকাকে যানজট মুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছেন। তিনি নিয়ম শৃংখলা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বক্সিরহাট কাঁচা বাজারের স্থানে বহুতল একটি ভবন গড়ে তোলা হবে। সেখানে কাঁচা বাজারসহ ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিনত করা হবে। এ ভবনে কমিউনিটি সেন্টার, আবাসিক ব্যবস্থা, বহুমাত্রিক ব্যবহার উপযোগী, আধুনিক গণশৌচাগার এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকবে।

এ পরিকল্পনা বাস্তবায়নে মেয়র ব্যবসায়ীদের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দেয়া হবে বলে অভিমত ব্যক্ত করেন। পরে মেয়র সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের সাথে একান্তে বৈঠক করেন।

মানববন্ধন উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সোলায়মান বাদশা। অত্র সমিতির সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুচ সালাম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাজী ইসমাইল বালী, সাবেক কাউন্সিলর জামাল হোসেন, চাক্তাই শিল্প ও ব্যবসায়ীর সমিতির সভাপতি আলহাজ্ব এস এম হারুন অর রশিদ, চট্টগ্রাম রাইস মিল সমিতির সভাপতি শান্ত দাশ গুপ্ত, চট্টগ্রাম ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মহিম উদ্দিন, বৃহত্তর চাক্তাই জনকল্যাণ সমিতির সভাপতি এস এম মামুনুর রশিদ, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা নুরুল আমিন শান্তি, ফয়েজুল্লাহ চৌধুরী বাহাদুর, লুৎফুর রহমান ফারুক, আব্দুল আজিজ।

আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নেতা মো. শাহবুদ্দিন, মো. মহিউদ্দিন, শহিদুজ্জামান টিটু, হাসান খালেদ, মেহেদী হাসান, রাশেদুল আলম, মনির গাজী, মিন্টু পোদ্দার, ইউসুফ গাজী, মো. আবু তৈয়ব, সজল মুহুরী, বাদশা আলম ও জাতীয় পাটির নেতা নাছির উদ্দীনসহ অন্যরা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image