
প্রতিবন্ধী শিশু ও যুব জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচালিত সংগঠন ড্রীম ফর ডিস্এবিলিটি ফাউন্ডেশন আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভার কার্যক্রম শুরু হয়েছে। কুইন্স ইউনিভার্সিটি কানাডা এবং সি আর পি ঢাকার সহযোগিতায় এ কর্মসূচীতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা গত বৃস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার)। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইডয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিল্টপী সংসদের সভাপতি আল আমীন শাহীন, সংগঠনের উপদেষ্টা মুক্তি খান, জেবিন নোমান, উপাধ্যক্ষ জসীম উদ্দিন বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন ড্রীম ফর ডিস্এবিলিটি ফাউন্ডেশন-এর সভাপতি হেদায়েদুল আজিজ মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীদের মানুষ ভেবে তাদের সেবা ও কল্যাণে প্রত্যেককে ভ’মিকা রাখতে হবে। তিনি বলেন প্রতিবন্ধী নয় তারা বিশেষ মানুষ এবং এই মানুষগুলো অণুপ্রেরণা উৎসাহ সহযোগিতা পেলে সকল কাজেই পারদর্শীতা দেখাতে পারে। এই প্রতিবন্ধীরা মেধা প্রজ্ঞা অদম্য আগ্রহ চেষ্টায় আর্ন্তজাতিক ভাবে পুরষ্কার পেয়ে দেশের সুনামকে বিকশিত করেছে। তিনি সকলের মতো সমাজের বিশেষ এই মানুষগুলো তাদের অধিকার যেন পেতে পারে সে ব্যাপারে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান। স্বাগত বক্তব্যে হেদায়েতুল আজিজ মুন্না বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে প্রতিবন্ধী বান্ধব মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে নিয়ে আমরা কাজ করছি। প্রতিবন্ধীদের কল্যাণ ও তাদের অধিকার প্রাপ্তির জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি। প্রতিবন্ধী বিষয়ে জনসচেতনতার জন্য প্রতি স্কুলে এবং সমাজের প্রতিটি স্তরে আমরা কর্মসূচী চালিয়ে যাব।






