ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

বুধবার,২৪ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বুধবার বিকেল ৪টা ৩৮মিনিটে এই ভূমিকম্প অনুভূত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। ভূপৃষ্ঠ থেকে ৫৮ কিলোমিটার গভীরে। ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪০৯ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পে ভারতের পাটনা, গোহাটি, কলকাতাও কেঁপে উঠে।

বড় ধরনের ভূমিকম্পে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ও বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মিয়ানমারে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image