Friday,24 Nov 2017
Ctgbarta24.com
বিশেষ প্রতিনিধি ঃ ‘নো বিসিএস, নো ক্যাডার’ দাবিতে শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আগামী রোব ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
জাতীয়করণের ফলে বিভিন্ন কলেজের শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদমর্যাদা দেওয়ার প্রতিবাদে এই ঘোষণা দেওয়া হয়েছে।
মহাসমাবেশে দেশের বিভিন্ন এলাকার সরকারি কলেজের বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা অংশ নেন। এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী এ ঘোষণা দেন।










