মিতু হত্যা: মানবন্ধনে জঙ্গি সন্দেহে রিকশাচালক আটক

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ১০ জুন ২০১৬

মিতু হত্যা: মানবন্ধনে জঙ্গি সন্দেহে রিকশাচালক আটক

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে আটক রিকশাচালক ইব্রাহীম।

চট্টগ্রাম: পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম খুনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের সময় আজ শুক্রবার (১০ জুন) বিকেলে ‘জঙ্গি’ সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এই রিকশাচালকের কাছে দুটি ছোরা পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে চট্টগ্রামে সিটিজিবার্তা২৪ডটকম এর সাব-এডিটর এহসান বিন দিদার ও তার কিছু একদল তরুণ বন্ধুদের সহযোগীতায় বিশাল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে কয়েক শতাধিক তরুণসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

গত রবিবার চট্টগ্রাম জিইসির ও আর নিজাম রোডে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, আটক রিকশাচালকের নাম ইব্রাহিম (২২)। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। রিকশাচালক হলেও তাঁর পরনে প্যান্ট ও গেঞ্জি এবং পিঠে একটি ব্যাগ ছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন সিটিজিবার্তা২৪ডটকম কে বলেন, ইব্রাহিম নামের যুবকটি প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালনের সময় রহস্যজনক আচরণ করছিলেন। এরপর স্থানীয় কয়েকজন তরুণ ওই রিকশাচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ইব্রাহিমের পিঠে লাগানো ব্যাগ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। তবে রিকশার গদির নিচে দুটি ছুরি, একটি পেনড্রাইভ ও একটি মুঠোফোন পাওয়া গেছে।

ওসি জসীম উদ্দিন আরো বলেন, ‘ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে অসংলগ্ন কথাবার্তা বলছে। এই ছুরিগুলো মানববন্ধন কর্মসূচির জায়গায় কেন এনেছিলেন এ বিষয়েও আমরা জানার চেষ্টা করছি। জঙ্গিসংশ্লিষ্টতা আছে কি না, সেটাও আমরা দেখছি।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মিতু হত্যাকান্ডের তদন্তভার বাবুল আক্তারকে দেয়ার দাবী... এহসান বিন দিদার, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১১ জুন ২০১৬ সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লা...
দাবি একটাই রনি’র নিঃশর্ত মুক্তি চাই মোহাম্মদ মিনহাজ। ১১ জুন ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক কারাবন্দী নুরুল আজিম রনি। ছবি/ মোহাম্মদ মিনহাজ "ছাত্রলীগের হারিয়ে যাওয়া ন...
মুনাফালোভী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে... মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শুক্রবার, ১০ জুন ২০১৬ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম: সি...
মিতু হত্যাকান্ডে: ভিডিও ফুটেজে দেখা যুবক আটক!... শুক্রবার, ১০ জুন ২০১৬ আটক যুবকের নাম মনির হোসেন চট্টগ্রাম : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় সিসিট...
টিউলিপকে হত্যার হুমকি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে হত্যার হুমকি ...



Leave a Reply