ইংল্যান্ড কে রুখে দিলো রাশিয়া, অভিষেকে দুর্দান্ত জয় পেল বেলের ওয়েলস

ctgbarta24.com

ইউরো কাপ ২০১৬

ইংল্যান্ডকে রুখে দিলো রাশিয়া

খেলা ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

প্রকাশিত: ১২ জুন ২০১৬  সময়:  ০৩:২৫:৩৩ ঘন্টা

Euro_cup_06-12-06.27.00

বাছাইপর্বে শতভাগ সাফল্যের পর তিনটি প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্সে ‘ফেভারিট’ তকমায় ইউরো অভিযানে নামে ইংল্যান্ড। তবে মূল প্রতিযোগিতার শুরুতে তাদের দেখা গেছে পুরনো চেহারাতেই। এগিয়ে গিয়েও রাশিয়ার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে দলটি।

অসংখ্য সুযোগ তৈরি করে ইংল্যান্ড। বল দখল আর আক্রমণে লম্বা সময় ধরে নিয়ন্ত্রকের আসনে ছিল তারাই। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশায় মাঠ ছাড়তে হয় রয় হজসনের শিষ্যদের।

শনিবার রাতে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এরিক দিয়েরের গোলে ইংলিশরা এগিয়ে যায়। অতিরিক্ত সময়ে তাদের হৃদয় ভেঙে ম্যাচে সমতা টানেন ভাসিলি বেরেজুতস্কি।

মার্সেইয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল ইংল্যান্ড। প্রথম ১০ মিনিটে এগিয়ে যাওয়ার দুটি সুযোগও পায় তারা। কিন্তু সাফল্য আসেনি; তৃতীয় মিনিটে ১২ গজ দূর থেকে ডেলে আলির বিদ্যুৎ গতির শট গোলরক্ষক ঠেকিয়ে দেন, ক্ষাণিক পর লক্ষ্যভ্রষ্ট হয় অ্যাডাম লালানার প্রচেষ্টা।

England vs Russia Highlights 2016

২২তম মিনিটে লিভারপুল মিডফিল্ডার লালানার কোনাকুনি শট বাঁ-পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পরের মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন রাহিম স্টার্লিং, কিন্তু দারুণ ক্ষিপ্রতার পরিচয় দেন ইগর সিমোলনিকভ। কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেন জেনিতের এই ডিফেন্ডার।

প্রথমার্ধে সব মিলিয়ে নয়বার ইংল্যান্ডের খেলোয়াড়রা গোলের লক্ষ্যে শট নেয়, কিন্তু সাফল্য অধরাই রয়ে যায়। ফিফা র‌্যাংকিংয়ে ২৯তম রাশিয়ার শট মাত্র একটি। প্রথমার্ধে নিজেদের রক্ষণ সামলাতেই তাদের বেশি মনোযোগী থাকতে হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উল্টো চেহারা, গুছিয়ে ওঠা রাশিয়া উঠতে থাকে পাল্টা আক্রমণে। প্রথম ২০ মিনিটে গোলের লক্ষ্যে চারটি শটও নেয় তারা, অবশ্য এর একটিই মাত্র লক্ষ্যে ছিল। স্কোরলাইন থেকে যায় অপরিবর্তিত।

৭১তম মিনিটে এগিয়ে যেতে পারতো ইংল্যান্ড, কিন্তু ওয়েইন রুনির জোরালো নীচু শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইগর আকিনফিভ।

এর দুই মিনিট পরেই ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে সমর্থকদের উল্লাসে ভাসান টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার দিয়ের।

তবে খেলার অতিরিক্ত সময়ে ইংলিশদের জয়ের স্বপ্ন শেষ করে দেন ভাসিলি। জোরালো হেডে গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন সিএসকে মস্কোর এই ডিফেন্ডার। শেষ হয়ে যায় ইংলিশদের ইউরো ২০১৬ জয়ে শুরুর স্বপ্নও।

ইউরো অভিষেকে দুর্দান্ত জয় ওয়েলসের

এর আগে ইউরোয় প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া দুই দল ওয়েলস ও স্লোভাকিয়ার মধ্যে হওয়া ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছেন গ্যারেথ বেলরা। জমজমাট লড়াইয়ে ২-১ গোলে জিতেছে ওয়েলস।

১৯৫৮ বিশ্বকাপে প্রথম ও শেষবার খেলেছিল ওয়েলস। শনিবার রাতে হেরে যাওয়া স্লোভাকিয়ারও এটা ছিল ইউরো অভিষেক। ইতিহাস গড়ার মঞ্চে জয়ের উৎসব করতে পারল না তারা।

ইউরোপ সেরার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের জয়ে একটি গোল করেন দলের সেরা তারকা বেল, অন্যটি হ্যাল রবসন-কানুর।

বোর্দোয় তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো স্লোভাকিয়া। দারুণ এক স্লাইডে গোল লাইনের সামনে থেকে ওয়েলস ডিফেন্ডার বেন ডেভিস বিপদমুক্ত করায় তা হয়নি।

বেলের ভুলে বল পেয়ে সুযোগটা তৈরি করেন মারেক হামসিক। নাপোলির ফরোয়ার্ড চারজনকে কাটিয়ে, গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালের দিকে বল পাঠান। কিন্তু স্লোভাকিয়াকে হতাশ করে বল ক্লিয়ার করেন ডেভিস।

দশম মিনিটে স্লোভাকিয়ার হতাশা আরও বাড়ান বেল। দারুণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন এই রিয়াল মাদ্রিদ তারকা। গোলরক্ষককে বিভ্রান্ত করে বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধের বাকি সময়ের খেলা মিডফিল্ডেই আটকে ছিল। কোনো দল নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। আচমকা শটে প্রতিপক্ষের রক্ষণভাঙার চেষ্টা ছিল। সেগুলো বিফলেই গেছে।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন বেল। জো অ্যালানের চমৎকার ক্রস তাড়াহুড়ায় জায়গামতো পাঠাতে পারেননি তিনি।

চার মিনিট পর ডুডার গোলে সমতা ফেরায় স্লোভাকিয়া। বদলি নামার দুই মিনিটের মধ্যে প্রতিপক্ষের জাল খুঁজে পান তিনি।

সমতা ফেরার পর আরও জমে উঠে খেলা। গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দলই। ৮১তম মিনিটে জয়সূচক গোলটি করেন ১০ মিনিট আগে মাঠে নামা রসবন-কানু।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বাড়তি মুনাফা নিলেই অভিযানের হুঁশিয়ারি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেসবাহ...
গুম ও হত্যাকারীদের মূল্যায়ন করছে সরকার... আফসানা জেরিন খান, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১৪ জুন ২০১৬ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাসদের প্...
ভারতের প্রধান কোচের জন্য কুম্বলের আবেদন... ১৪ জুন,মঙ্গলবার,২০১৬ স্পোর্টস ডেস্ক,সিটিজিবার্তা২৪ডটকম ভারতের প্রধান কোচের জন্য আবেদন করেছেন সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। এর আগে ভারতীয় হিসেব...
ই-টেন্ডারিং চালু করলো চসিক ই-টেন্ডারিং চালু করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আ হ ম...
আমার কাছে আলাদীনের চেরাগ নেই: আ জ ম নাছির উদ্দীন... "উত্তরাধিকার সূত্রে পাওয়া জলাবদ্ধতা সংকট রাতারাতি নিরসন সম্ভব নয়" আমার কাছে আলাদীনের চেরাগ নেই: আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র...



Leave a Reply