১৪ জুন,মঙ্গলবার,২০১৬
স্পোর্টস ডেস্ক,সিটিজিবার্তা২৪ডটকম

ভারতের প্রধান কোচের জন্য আবেদন করেছেন সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। এর আগে ভারতীয় হিসেবে এই পদে দায়িত্ব পালন করেছেন রবি শাস্ত্রী এবং সান্দীপ পাটিল।
ওয়ার্ল্ড টি-টুয়েন্টির পর ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী ও অন্যান্য কোচিং স্টাফদের মেয়াদ শেষ হলে শতুন কোচের জন্য বিজ্ঞাপন দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
গত ১০ জুন প্রধান কোচের পদে আবেদনের শেষ সময় ছিল। বিসিসিআই জানিয়েছে এ পর্যন্ত ৫৭ টি আবেদন জমা পড়েছে ।
কোচ হিসিবে ভারতের অন্যতম সেরা এই ক্রিকেটারের তেমন কোনো অভিজ্ঞতা নেই। তবে আইপিএলের দল বেঙ্গালুরু ও মুম্বাইয়ের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেশ কুম্বলে।
টেস্ট ত্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ ৬১৯ উইকেট নেওয়া এই ক্রিকেটার বর্তমানে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসিবে দায়িত্ব পালন করছেন।
বিসিসিআই সেক্রেটারি অজেয় শিরকে আবেদন গুলো যাচাই বাছাই করবেন। আগামী ২৫ জুন ধর্মশালায় অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভারতের নতুশ কোচের নাম ঘোষনা হতে পারে।
