ঘরের মাঠেও হার মানলো লাল-সবুজ জার্সি ধারীরা

ctgbarta24.com

আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম

৭ জুন,মঙ্গলবার,২০১৬

Bangladesh vs tazikistan

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচে  অ্যাওয়ে ম্যাচে হারার পর এবার হোম ম্যাচেও তাজিকিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

দুশানবেতে স্বাগতীক তাজিকিস্তানের বিপক্ষে প্রথম লেগে ৫-০ গোলের বড় ব্যবধানে হারার পর এবার নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টোডিয়ামে ১-০ গোলে হারল লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

হারলেও এশিয়া কাপে খেলার আশা শেষ হয়ে যাচ্ছেনা মামুনুলদের। সমীকরণ কঠিন হলেও সেপ্টেম্বর-অক্টোবরে ভুটানের বিপক্ষে দু’টি ম্যাচে জিততে পারলে এশিয়া কাপে খেলার আশা জিয়ে থাকবে লাল-সবুজ জার্সি ধারীদের।

এদিন প্রথম লেগের দল থেকে পাচঁ ফুটবলারকে বিশ্রাম দিয়ে সেরা ১১ কে মাঠে নামান ক্রুইফ। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সফরকারী তাজিকিস্তান। রায়হান হাসানের করা ফাউলের কারণে  ডি-বক্সের খুব কাছে থেকে ফ্রী-কিক পায় সফরকারীরা। ফ্রী-কিক থেকো দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন নাজারভ আখতাম।

গোল খেয়ে আক্রমনের ধার বাড়ায় মামুনুলরা। তবে সফলতা যেন সোনার হরিণ হয়ে রইল স্বাগতীকদের। ২৫তম মিনিটে  জুয়েল  রানা বলের ওপর নিয়ন্ত্রন হারালে সহজ সুযোগ হাতছাড়া করে স্বাগতীকরা।

৬১ মিনেটে প্রতিপক্ষের গোলবারের বাঁ প্রান্ত থেকে সোহেল রানার ক্রসকে  জীবনের করা  জোড়ালো হেড দক্ষতার সঙ্গে ফিরান তাজি গোলরক্ষক ।

৬৬তম মিনিটে আবার গোল বঞ্চিত বাংলাদেশ। এবার তপু বর্মনের হেড ঠেকান  বদলি খেলোয়াড় দালেরজোন তুখতাসুনভের। এভাবে একের পর একের আক্রমনের রচনা করলেও পারতিপক্ষের দুর্গ ভাঙতে বরাবরই ব্যর্থ মানুনুলরা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে হেরে মাঠ ত্যাগ করে বাংলাদেশের ফুটবলাররা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

এস্তোনিয়ার জালে পর্তুগালের গোল উৎসব খেলা ডোস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার,  ৯ জুন ২০১৬ হেডে গোল করছেন ক্রিশ্চিয়ান রোনালদো। ইউরোর আগে শেষ প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠলেন রিয়াল...
দুই বছরের জন্য নিষিদ্ধ শারারোভা ৮ জুন, বুধবার,২০১৬ স্পোর্টস ডেস্ক,সিটিজিবার্তা২৪ডটকম নিষিদ্ব ড্রাগ মেলডোনিয়াম নেওয়ার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন সাবেক নাম্বার ওয়ান ত...
তামিমের ঝড়ো সেঞ্চুরিতে সুপার সিক্সে আবাহনী... আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৬ জুন ২০১৬ তামিম ইকবাল খান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার সিক্সে খেলা নিশ্...
আবাহনীর সুপার লিগের বাধা সিসিএস আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৬ জুন ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৫-১৬ লগো। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ল...
শাহবুদ্দীন শামিমকে কোচেস এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা... রবিবার, ৫ জুন ২০১৬ প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস এর পক্ষ থেকে স...



Leave a Reply