৮ জুন, বুধবার,২০১৬
স্পোর্টস ডেস্ক,সিটিজিবার্তা২৪ডটকম
নিষিদ্ব ড্রাগ মেলডোনিয়াম নেওয়ার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন সাবেক নাম্বার ওয়ান তারকা মারিয়া শারাপোভা। ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ায় ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন তার ওপর এ নিষেধাজ্ঞা জারি করলো।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন সময়ে নেওয়া এই ডোপ পরীক্ষায় তার শরীরে এই নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। এতে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) রাশিয়ান তারকার বিরুদ্বে অ্যান্টি-ডোপিং রুলের ২.১ আর্টিক্যাল ভঙ্গের অভিযোগ আনে।
ডোপ টেস্টে মেলডোনিয়াম পাওয়ার পর শারাপোভা বলেন, স্বাস্থ্যগত কারণে গত ১০ বছর ধরে তিনি এটি ওষুধ হিসেবে গ্রহন করে আসছিলেন।
কিন্তু ওয়াডা ১ জানুয়ারি এই ওষুধকে নিষিদ্ধ উপাদান হিসেবে ঘোষনা করে এবং সব খেলোয়াড়কে এ বিষয়ে ইমেইল পাঠায়। তবে শারাপোভা নিজের ভুল স্বীকার করে বলেন তাকে মেইল করলেও তিনি তা না দেখায় মেডোনিয়াম সেবন অবৈধ তা তার অজানা থেকে যায়।
নিজের প্রতি অন্যায় হয়েছে দাবী করে টেনিস ফেডারশনের এই সিধ্বান্তের বিরুদ্বে আপিল করবেন বলে জানান এই রাশিয়ান তারকা।

