জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চার দিনে গ্রেপ্তার সাড়ে ১১ হাজার

ctgbarta24.com

আফসানা জেরীন খান

18466_ca

জঙ্গিবিরোধী দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের চতুর্থদিনে ৩ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ২৬ জনকে। এ নিয়ে চারদিনে গ্রেপ্তার হয়েছে ১১ হাজার ৬৮৪ জন। যার মধ্যে জঙ্গি সন্দেহে রয়েছে ১৪৫ জন। পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ তথ্য জানিয়েছেন। গত শুক্রবার থেকে সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। আজ অভিযানের পঞ্চম দিন চলছে। শুক্রবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযানে ৮ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ১১৯ জনকে।
পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দিনে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) সাতজন রয়েছে। বাকি তিনজনের পরিচয় সম্পর্কে জানায়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলার ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ১৯ জন ও মাদক উদ্ধার মামলার ৩৫৮ জন রয়েছে। দ্বিতীয় দিনে গ্রেপ্তারকৃত জঙ্গি ছাড়া অন্যদের মধ্যে ১ হাজার ৪৯৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আর নিয়মিত মামলার আসামি ৫৮৮ জন। তৃতীয় দিনের অভিযানে পরোয়ানাভুক্ত ২ হাজার ৫৭৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন, মাদক উদ্ধার মামলায় ১৬০ জন ও অন্যান্য মামলায় ৪৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চতুর্থ দিনের অভিযানে জঙ্গি ছাড়া পরোয়ানাভুক্ত ২ হাজার ৩৬৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ৩৮ জন, মাদক উদ্ধার মামলায় ২৯৫ জন ও অন্যান্য মামলায় ৩৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

“আবার এসেছে আষাঢ় আকাশও ছেয়ে…” “আবার এসেছে আষাঢ় আকাশও ছেয়ে... আসে বৃষ্টিরও সুবাসও বাতাসও বেয়ে...” বুধবার ১৫ জুন (সিটিজিবার্তা২৪) পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার...
‘নবাবী দেখান উপরে বসে বসে’ মেয়র আইভীকে শামিম ওসমান... শামিম ওসমান বুধবার, ১৫ জুন (সিটিজিবার্তা২৪): গত কয়েকদিন ধরেই শহরে ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ, প্রশাসন ও সিটি করপোরেশন। মঙ্গলবার ব...
‘দেশে মিডিয়ার সেন্সরশিপ নেই, তবে বিবেকের সেন্সরশিপ রয়েছে’... চট্টগ্রামে প্রধান তথ্য অফিসার সিটিজিবার্তা২৪ডটকম,চট্টগ্রাম : ‘বর্তমানে বাংলাদেশে মিডিয়ার সেন্সরশিপ নেই, তবে বিবেকের সেন্সরশিপ রয়েছে জানিয়ে প্রধান...
ক্যাডেট কোর (বিএনসিসি) আইন-২০১৬’ এর চূড়ান্ত অনুমোদন... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোমবার, ১৩ জুন ২০১৬ একনেক এর মন্ত্রীসভার বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আইন-২০১৬ এর চুড়ান্ত অনুমো...
এমপি মোস্তফিজের জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১২ জুন ২০১৬ চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা নিবার্চন কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়...



Leave a Reply