এমপি মোস্তফিজের জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ

ctgbarta24.com
Share

রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ১২ জুন ২০১৬

এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে থানায় ইসির মামলার আদেশ

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা নিবার্চন কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনের সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগাম জামিনের আবেদন খারিজ করে ২০ জুনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তিনি আজ উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। এ আবেদনের শুনানি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার (১২ জুন) তা খারিজ করে দেন।

রোববার (১২ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ  আদেশ দেন।

আদালতে মোস্তাফিজুর রহমানের পক্ষে শুনানি করেন জৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

হাইকোর্টের আদেশের বিষয়টি সংবাদমাধ্যমের কাছে মনিরুজ্জামান কবির নিজেই জানিয়েছেন।

সেদিন এ ঘটনায় উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পরে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

চট্টগ্রামের বাশঁখালীর সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের নির্দেশ মোতাবেক কাজ না করায় এমপি নিজেই উপজেলা নিবার্চন কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠে।

আহত নির্বাচন কর্মকতাকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

আহত কর্মকর্তা জাহিদ হোসেনের অভিযোগ, ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী তাজুল ইসলাম ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) নিয়োগের জন্য তাকে একটি তালিকা দিয়েছিলেন। তিনি ওই তালিকা অনুযায়ী সবাইকে নিয়োগ দিতে পারেননি। তাই ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী তাকে ইউএনও কার্যালয়ে ডেকে পাঠান এবং জানতে চান তার তালিকা বাস্তবায়ন হয়নি কেন। এ নিয়ে কথা বলার একপর্যায়ে তার উপর চড়াও হন সাংসদ। তিনি তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় সাংসদের সঙ্গে থাকা আরো কয়েকজনও তাকে মারধর করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন তখন সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কথামতো কাজ না করায়, তার অনুসারীদের ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ না দেয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এমপি মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীরা। এ নিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানাই। পরে এ বিষয়ে একটি মামলা করা হয়।

সে মামলায় এমপি মোস্তাফিজুর আজ উচ্চ আদালতে আগাম জামিন নিতে আসেন। কিন্তু আদালতে তাকে আগাম জামিন না দিয়ে উল্টো আগামী ২০ জুন বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘বঙ্গবন্ধু মেডিকেল সিটির বিরোধিতাকারীরা গণদুশমন’... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রাম বন্দর বঙ্গবন্ধু মেডিকেল সিটির বিরোধিতা...
ডিবিতে ফিরছেন এস আই আফতাব-রাজেশ-সন্তোষ-শিবেন... সিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) তে ফিরছেন চৌকস চার পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার বাবুল আক্তারের সাথে ডিবির 'প্রাণ' এস আই মো. আফতাব হোসেন, রাজেশ বড়ুয়া, সন...
মিতু হত্যাকান্ডের ৭ দিন পর পাঁচ তদন্ত কমিটি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১২ জুন ২০১৬ চট্টগ্রাম: সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের ম...
যুক্তরাস্ট্রে সমকামীদের নৈশক্লাবে গুলিতে নিহত ৫০... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১২ জুন ২০১৬ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অর‍ল্যান্ডো শহরে 'পালস' নামের সমকামীদের নাইটক্ল...
টেকনাফে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, নিম্ন আয়ের মানুষদের দূর্ভোগ... পবিত্র রমজান মাসেও পিছু ছাড়ছে না টেকনাফের নিম্ন আয়ের মানুষের দূর্ভোগ! জেড করিম জিয়া। ১২ জুন ২০১৬ টেকনাফে টানা বর্ষনে প্লাবিত নিম্নাঞ্চলের পানিবন্...



Leave a Reply