যুক্তরাস্ট্রে সমকামীদের নৈশক্লাবে গুলিতে নিহত ৫০

ctgbarta24.com

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ১২ জুন ২০১৬

us_orlando_shooting_cbs_tv_info

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অর‍ল্যান্ডো শহরে ‘পালস’ নামের সমকামীদের নাইটক্লাবটিতে এক বন্দুকধারীর হামলায় গুলিতে ৫০ জন নিহত হয়েছেন। শহরের মেয়র এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন আহতের সংখ্যা অন্তত ৫৩।

বিবিসি জানায়, আক্রমণকারী বন্দুকধারী পরিচয় সম্পর্কে কিছু তথ্য জানিয়েছে আমেরিকান সংবাদ চ্যানেলগুলো। এই বন্দুকধারীর নাম ওমর মতিন এবং তার বয়েস ২৯।

তার নাম এর আগে কোন সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকায় ছিল না, তবে অন্য একটি অপরাধমূলক ঘটনার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছিল – যেটির সাথে নাইটক্লাবে আক্রমণের ঘটনার কোন সম্পর্ক নেই।

 

সিবিএস নিউজ জানাচ্ছে, তার বাড়ি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। সে একজন মার্কিন নাগরিক, এবং তার বাবা-মা আফগান। পুলিশ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে তাকে সনাক্ত করে নি।

তবে এফবিআইয়ের একজন কর্মকর্তা রোনাল্ড হপার বলছেন, “আমরা আভাস পাচ্ছি যে লোকটির উগ্রপন্থী ইসলামী আদর্শের দিকে ঝোঁক ছিল, যদিও তা এখনো নিশ্চিত করা যায় নি।”

মনে করা হচ্ছে, আক্রমণকারী একাই ছিল এবং সে এই এলাকার স্থানীয় কোন বাসিন্দা নন।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বর্ণনা থেকে জানা যায়, পাল্স নামের নাইটক্লাবটি শহরের সমকামীদের একটি প্রধান কেন্দ্র। এখানেই স্থানীয় সময় রাত দু’টোর দিকে আক্রমণ চালায় বন্দুকধারী।

তার হাতে ছিল দুটি আগ্নেয়াস্ত্র। একটি ছিল এ্যাসল্ট রাইফেল আর অপরটি ছিল হ্যান্ডগান। এছাড়া তার গায়ের সাথে কোন একটা ‘বিস্ফোরক জাতীয় কিছু’ বাঁধা ছিল।

এর আগে যে বর্ণনা পাওয়া যায় তাতে বলা হয়েছিল, আক্রমণকারী সুইসাইড ভেস্ট বা আত্মঘাতী হামলাকারীরা যে ধরণের বিস্ফোরকভর্তি পোশাক পরে – তা পরা ছিলো।

যুক্তরাস্ট্রে সমকামীদের নৈশক্লাবে গুলিতে নিহত ৫০

বন্দুকধারী নাইটক্লাবের ভেতরে চারদিকে নির্বিচারে গুলি করতে থাকে এবং কিছু লোককে জিম্মি করে।

প্রথম গুলিবর্ষণের প্রায় তিন ঘন্টা পর পুলিশ জিম্মিদের উদ্ধারের জন্য নাইটক্লাবের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়।

ভেতরে ঢোকার পর বন্দুকধারীর সাথে পুলিশের গুলিবিনিময় হয়, এবং এক পর্যায়ে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

এর পর পুলিশ আক্রমণকারীর গায়ে বাঁধা বস্তুটির একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনার পর ফ্লোরিডায় ‘জরুরি অবস্থা’ জারি করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র বাডি ডায়ার। বিবিসি বাংলা

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

দুর্দান্ত জয়ে শুরু ফেবারিট জার্মানির ইউরো মিশন... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোমবার, ১৩ জুন ২০১৬ ইউক্রেনের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া জয়ে ইউরো অভিযান শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার...
ডিবিতে ফিরছেন এস আই আফতাব-রাজেশ-সন্তোষ-শিবেন... সিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) তে ফিরছেন চৌকস চার পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার বাবুল আক্তারের সাথে ডিবির 'প্রাণ' এস আই মো. আফতাব হোসেন, রাজেশ বড়ুয়া, সন...
টেকনাফে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, নিম্ন আয়ের মানুষদের দূর্ভোগ... পবিত্র রমজান মাসেও পিছু ছাড়ছে না টেকনাফের নিম্ন আয়ের মানুষের দূর্ভোগ! জেড করিম জিয়া। ১২ জুন ২০১৬ টেকনাফে টানা বর্ষনে প্লাবিত নিম্নাঞ্চলের পানিবন্...
গুপ্তহত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মহিউদ্দিন চৌধুরী... ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১২ জুন ২০১৬ চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম এ হান্নানের ৪২ তম মৃত্যুবার্ষিকী...
এমপি মোস্তফিজের জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১২ জুন ২০১৬ চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা নিবার্চন কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়...



Leave a Reply