আমির হোসেন (মেম্বার) আর নেই

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ১২ জুন ২০১৬

আমির হোসেন (মেম্বার) আর নেই

টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার প্রবীণ শিক্ষানুরাগী ও সাবেক ইউ পি সদস্য অত্র এলাকার মুরব্বি আলহাজ্ব আমির হোসেন মেম্বার (৯০) রবিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রবীণ শিক্ষানুরাগী ও সাবেক ইউপি সদস্য অত্র এলাকার মুরব্বি আলহাজ্ব আমির হোসেন (মেম্বার) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর।

আজ রবিবার (১২ জুন) সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে টেকনাফ পৌরসভাস্থ দক্ষিণ জালিয়াপাড়া নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে, পাঁচ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আগামীকাল সোমবার (১৩ জুন) দুপুর দেড়টায় টেকনাফ পৌরসভার ঈদগাঁহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়। তিনি র্দীঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

টেকনাফ স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়াশনের যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইউনুছ, ব্যবসায়ী মোহাম্মদ আলী বেলাল, সিআইপি মোহাম্মদ জিয়াবুল হক, সি এন্ড এফ ব্যবসায়ী মোহাম্মদ আয়াছ ও টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ রফিকের বাবা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

গাজীপুরে জেলা পুলিশের শোকসভা ও দোয়া মাহফিল... গাজীপুর প্রতিনিধি, সিটিজি বার্তা২৪ ডটকম আতিকুর রহমান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সোমবার গাজীপু...
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত... গাজীপুর প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪ ডটকম ১৫ আগস্ট, ২০১৬  সোমবার আতিকুর রহমান: গাজীপুরের ঢাকা বাইপাস সড়কে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরস...
ভোলায় যুবকের মরদেহ উদ্ধার সিটিজি বার্তা২৪ ডটকম ১৫ আগস্ট, ২০১৬,  সোমবার ভোলার লালমোহনে রিপন (৩৫) নামের এক মানসিক প্রতিবদ্ধি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাইফুদ্দিন ছোটন,...
ভোলায় মেঘনার তীর সংরক্ষনের দাবিতে মানববন্ধন... ভোলা প্রতিনিধি, সিটিজি বার্তা২৪ রোববার, ১৪ আগস্ট ২০১৬ সাইফুদ্দিন ছোটন: ভোলায় নদী ভাঙন রোধে সরকারি বরাদ্দকৃত দুইশ আশি কোটি টাকার মেঘনার তীর সংরক্ষণ...
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা... জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪ রোববার, ১৪ আগস্ট ২০১৬ লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে দুর্বৃত্তরা মো. ফয়সাল (২৮) নামের এ...