মিতু হত্যাকান্ডে নছর ও রবিন ৭ দিনের রিমান্ডে

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ১২ জুন ২০১৬

মিতু হত্যাকান্ডে নছর ও রবিন ৭ দিনের রিমান্ডে

আবু নছর গুন্নু ও শাহজামান ওরফে রবিন। ছবি- সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রাম : সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সাবেক ‘শিবির কর্মী’ আবু নছর গুন্নু (৪০) ও খুনের মিশনে থাকা হিসেবে সন্দেহভাজন যুবক শাহ জামান রবিনের (২৮) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।

তাদেরকে নগরীর জিইসি এলাকায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত ও গুলি করে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার দেখিয়ে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার (১২ জুন) বিকেল পৌণে ৩টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদের আদালত এ আদেশ দেন। এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির সহকারী কমিশনার (পশ্চিম) কামরুজ্জামান দু’জনের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকট মো.ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পুলিশের পক্ষ থেকে দুই আসামির আলাদা ভাবে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত দু’জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিদের রিমান্ডে জিজ্ঞসাবাদের মাধ্যমে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার রহস্য উৎঘাটন হবে বলে আশা করা হচ্ছে।’

এর আগে বুধবার (৮ জুন) সকালে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছরকে এবং শনিবার (১১ জুন) সকালে নগরীর বায়েজিদ থানার শীতলঝর্ণা এলাকা থেকে সন্দেহভাজন যুবক শাহ জামান রবিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে,  আবু নছরের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ গ্রামে। তিনি স্থানীয় মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একসময় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। এছাড়া  রবিন সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া অনুসরণকারী সেই যুবক।

শাহজামান রবিন কুমিল্লা লাকসামের জনৈক শাহজাহানের পুত্র। পড়াশুনা করেছে অষ্টম শ্রেণি পর্যন্ত। তার গতিবিধি সন্দেহজনক ও সে জঙ্গি মতাদর্শের বিশ্বাসী বলে জানা গেছে।

বৃহস্পতিবার এ মামলার পূর্বের তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী রাকিব উদ্দিন আবু নছর গুন্নুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু  চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদেরের আদালত নছরকে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে  রিমান্ড আবেদনের শুনানি রবিবার পর্যন্ত স্থগিত করেন।

গত রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। ছেলেকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অতি সম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘বঙ্গবন্ধু মেডিকেল সিটির বিরোধিতাকারীরা গণদুশমন’... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রাম বন্দর বঙ্গবন্ধু মেডিকেল সিটির বিরোধিতা...
ডিবিতে ফিরছেন এস আই আফতাব-রাজেশ-সন্তোষ-শিবেন... সিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) তে ফিরছেন চৌকস চার পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার বাবুল আক্তারের সাথে ডিবির 'প্রাণ' এস আই মো. আফতাব হোসেন, রাজেশ বড়ুয়া, সন...
মিতু হত্যাকান্ডের ৭ দিন পর পাঁচ তদন্ত কমিটি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১২ জুন ২০১৬ চট্টগ্রাম: সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের ম...
যুক্তরাস্ট্রে সমকামীদের নৈশক্লাবে গুলিতে নিহত ৫০... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১২ জুন ২০১৬ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অর‍ল্যান্ডো শহরে 'পালস' নামের সমকামীদের নাইটক্ল...
টেকনাফে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, নিম্ন আয়ের মানুষদের দূর্ভোগ... পবিত্র রমজান মাসেও পিছু ছাড়ছে না টেকনাফের নিম্ন আয়ের মানুষের দূর্ভোগ! জেড করিম জিয়া। ১২ জুন ২০১৬ টেকনাফে টানা বর্ষনে প্লাবিত নিম্নাঞ্চলের পানিবন্...



Leave a Reply