টেকনাফে বিষাক্ত রং মেশানো ভেজাল ইফতারি বিক্রির অভিযোগ

ctgbarta24.com
Share

রবিবার, ২৬ জুন ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

IMG_1237জেড করিম জিয়ারমজানের প্রথম দিন থেকে থেকেই টেকনাফ উপজেলার অধিকাংশ হোটেল রেস্তোরায় চড়া দামে বিক্রি হচ্ছে ইফতারের ভেজাল খাদ্যদ্রব্য। এ সকল খাদ্যকে আকষর্ণীয় করে ক্রেতার কাছে উপস্থাপনের জন্য মেশান হচ্ছে বিষাক্ত রাসায়নিক রং। আর যে মুড়ি ছাড়া ইফতার কল্পনা করা যায় না, সেই মুড়ি আকারে বড় ও সাদা করতে ব্যাবহৃত হচ্ছে ট্যানারির বিষাক্ত রাসায়নিক সোডিয়াম হাইড্রো সালফাইড। অথচ এ রাসায়নিক পদার্থটি কাপড়ের মিলে সাদা রং এ ব্যবহৃত হয়। ক্রেতাদের আকর্ষণে  করতে এ ভেজাল মুড়িই বাজারে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এসব ইফতার সামগ্রী পেঁয়াজু, বেগুনি, ছোলা, হালিম, চপ, জিলাপি, খেজুর, এমনকি মুড়িতেও কোনো না কোনোভাবে ভেজাল সামগ্রী ব্যবহৃত হচ্ছে। এ খাবারে উপস্থিত ক্ষতিকর কার্সিনোজেনিক রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে ডায়রিয়া, আমাশয়সহ স্বল্পমেয়াদী রোগে আক্রান্ত হতে পারে মানুষ। যা শরীরে প্রবেশ করে সৃষ্টি করছে রোগ, তাছাড়া বিষ ক্রিয়াসহ লিভার ও অন্ত্রে প্রদাহ এমনকি মরণব্যাধি ক্যান্সারও হচ্ছে।
 আর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ফল বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক কোন ব্যবস্থা না থাকায় প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে বিজ্ঞমহলে।
টেকনাফ উপজেলার, পৌর এলাকা ও ৬ ইউনিয়নের হাট বাজার যথা হোয়াইক্যং, হ্নীলা, সদর ইউনিয়ন, বাহারছড়া, সাবরাং, শাহপরীরদ্বীপ, সেন্টমার্টিন দ্বীপ, পৌরসভার বাসষ্টেশন সহ বিভিন্ন ছোট-বড় বাজার ঘুরে দেখা যায়, রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে আলুর চপ, পিঁয়াজু, বেগুনি, ছোলা বুট সহ ইফতারের সামগ্রী তৈরি করে চলছে ভেজাল ইফতার সামগ্রীর রমরমা ব্যবসা। ইফতারের অপরিহার্য পাঁচটি সামগ্রী হলো ছোলা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি ও জিলাপি। তার প্রতিটিতেই নানাভাবে ভেজাল মিশানো হয়। আর বেগুনি, পেঁয়াজু, চপ কিংবা জিলাপিতে ব্যবহৃত হচ্ছে কাপড়ে ব্যবহৃত রং বা টেক্সটাইল কালার।
কম খরচে বেশি লাভের আশায় এক শ্রেণীর ইফতার বিক্রেতা কাপড়ে ব্যবহারের রং ইফতার সামগ্রীতে ব্যবহার করছে। কারণ হিসেবে জানা যায়, এক কেজি টেক্সটাইল কালারের বর্তমান বাজার মূল্য তিনশ টাকা। সেখানে এক কেজি ফুড কালারের মূল্য প্রায় দশ হাজার টাকা!
অন্যদিকে, মিষ্টি জাতীয় দ্রব্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে ভেজাল চিনি। এর রাসায়নিক নাম সোডিয়াম সাইক্লামেট। আর মিষ্টি জাতীয় দ্রব্যকে অধিকতর মিষ্টি করতে ব্যবহৃত হচ্ছে স্যাকারিন, সুকরালেস ইত্যাদি।
বেগুনিতে বেসনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে আটা। আটায় হলুদ রং ব্যবহার করায় তা বেসনের রং ধারণ করছে। এছাড়া রসনা বিলাসের চাহিদা মিটাতে আরো কিছু আইটেম থাকে। তাতে ভেজালও থাকে সমপরিমাণে। হালিমে মাংসের দেখা মিলে খুব কম, মিশানো হয় আগের দিনে অবিক্রিত ডাল ও মাংসের উচ্ছিষ্ট।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা টেকনাফবার্তা২৪ডটকমকে বলেন, শুধুমাত্র মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল বিরোধী অভিযানে সফলতা আসবে না। কারণ দিন-রাত মনিটরিং করা সম্ভব নয়। এজন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, বাজার কমিটি আছে, পেশাজীবীরা আছেন। সকলে যদি যার যার অবস্থান থেকে সঠিক কাজটি করে তাহলে কিছু একটা হতে পারে। তারা আরো জানান ,রমজান ও ঈদকে সামনে রেখে একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর হয়ে উঠেছে। তারা অল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় দিনরাত ভেজাল ও নকল পণ্য উৎপাদন করছে। নামিদামি আর জনপ্রিয় কো¤পানির প্যাকেট ও লোগো নকল করে বাজারজাত করা হচ্ছে নকল পণ্য। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে এসব ভোগ্যপণ্য।
তবে ভুক্তভোগীদের মন্তব্য, রমজানে কেনাকাটায় সাধারণ মানুষ বেশিরভাগ সময় খুব বেশি দরকষাকষি করেন না। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা নকল পণ্য বিক্রি করে তাদের পকেট ভারী করেন।এলাকার সচেতন মহল মনে করেন, এ ধরনের অপরাধ দমনে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব এবং পর্যবেক্ষণ কার্যক্রমের বিচ্ছিন্নতার সুযোগে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ইফতারে ভোগ্য খাদ্যদ্রব্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক রং মিশিয়ে বিক্রি করছে। অনেকটা বাধ্য হয়েই নিু আয়ের মানুষগুলো গ্রহণ করছে এই ভেজাল ইফতার সামগ্রী।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সফিউল আলম বলেন, আমরা নিয়মিত ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। রমজানকে সামনে রেখে একটি গ্রপ বিভিন্ন ভেজাল খাবার তৈরিতে তৎপর। ভেজাল খাবার উৎপাদনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রাগীব-রাবেয়া স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ... রবিবার, ২৬ জুন ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  এমরুল, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাগীব-রাবেয়া স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে দু...
আনোয়ারায় জমজমাট ঈদের কেনাকাটা রবিবার,২৬ জুন ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম রেজাউল করিম, আনোয়ারা প্রতিনিধি :- চট্টগ্রাম জেলার আনোয়ারায় ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠছে। আজ শুক্...
রাঙ্গুনিয়া পারুয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠিত... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম published: 24 Jun 2016   06:15:05 PM friday।। রাঙ্গুনিয়া উপজেলার ৫ নং পারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের...
চার এমপি প্রার্থীর জামানত রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 24 Jun 2016  07:38:47  PM Friday।। সারাদেশবার্তা২৪ খুলনা: দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনার চার সংসদ ...
নদী ভাঙ্গনের মুখে, যে কোনদিন বন্ধ হয়ে যেতে পারে জুঁইদন্ডীর যোগাযোগ ব্যবস্থা... ২২ জুন বুধবার ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আনোয়ারা প্রতিনিধি :- আনোয়ারা সাঙ্গু নদী ভাঙ্গনের কবলে পড়ে জুঁইদন্ডী লামার বাজার শাহ মোহছেন আউলিয়া (র:) প্...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply