দূর্ণীতিমুক্ত আদর্শবান সিটি কর্পোরেশন গড়তে কাজ করছি: আ জ ম নাছির

ctgbarta24.com

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-06-26  18:21:15 BdST

চসিক-ঠিকাদার

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একটি দূর্ণীতিমুক্ত আদর্শবান সিটি কর্পোরেশন গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। নগরীর সড়ক উন্নয়ন ও অবকাঠামো নির্মানে স্বচ্ছতা ও জবাব দিহীতার ভিত্তিতে পরিচালনার লক্ষে টেন্ডার প্রক্রিয়ায় অনলাইন সিষ্টেম চালু করা হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (২৬ জু) দুপুরে নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিক উন্নয়নের অংশিদার ঠিকাদারদের অনলাইন টেন্ডারিং বিষয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।

উক্তত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চসিক প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমেদ। প্রশিক্ষন কর্মশালায় তত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ ও কামরুল ইসলাম সহ প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঠিকাদারদের প্রশিক্ষন কর্মশালায় সিটি মেয়র বলেন, দায়িত্ব গ্রহনের পর হতে কর্পোরেশনে চেইন অব কমান্ড প্রতিষ্ঠা, প্রশাসন সহ সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সর্বোপরি দূর্ণীতিমুক্ত একটি আদর্শ সিটি কর্পোরেশন গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। মেয়র বলেন, সড়ক উন্নয়ন সহ অবকাঠামোগত কার্যক্রমে গতিশীল ও টেকসই করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষে অনলাইন টেন্ডারিং চালু করা হয়েছে।

মেয়র বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছরের পরিকল্পনা বৎসরের শুরুতেই বাস্তবায়ন প্রক্রিয়াকরণ করা হবে। শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ শেষ করতে হবে। সে লক্ষে জুলাই ও আগষ্ট এর মধ্যে টেন্ডার সমাপ্ত করা হবে।

জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, ২০০৫ সন থেকে ঠিকাদারদের বকেয়া পরিশোধ করতে হচ্ছে। প্রায় ৩৮০ কোটি টাকার দায় দেনার বোঝা বহন করা কঠিন কাজ।

তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, তার মেয়াদের উন্নয়ন কাজের যাবতীয় পাওনা যথা সময়ে শতভাগ পরিশোধ করা হবে। তবে কাজের গুনগতমান ও টেকসই শতভাগ হতে হবে। এ ক্ষেত্রে চুল পরিমান ছাড় কেউ পাবে না।

মেয়র বলেন, ঠিকাদারদের ব্যবসা একটি সম্মানী ব্যবসা ও হালাল উপার্জন। এ হালাল উপার্জন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে ঠিকাদারদের নজর রাখতে হবে। তবে কাজের ক্ষেত্রে অনিয়ম, নিম্নমান বা কাজে গাফিলতি হলে তা সহ্য করা হবে ন। তিনি ঠিকাদারদের অনলাইন টেন্ডার বিষয়ে জ্ঞান অর্জনের আহবান জানান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

শেখ হাসিনার গাড়িবহরে বৃষ্টির মত গুলি করা হয়েছিল... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-26   11:27:15 PM BdST চট্টগ্রাম : ১৯৮৮ সালে শেখ হাসিনার গাড়িবহরে বৃষ্টির মত গুলি করা...
মিতুকে গুলি করা ওয়াসিম ও সহযোগী আনোয়ার কারাগারে... নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামবার্তা২৪ডটকম Published: 2016-06-26  11:11:50 PM BdST পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার...
চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২ এর ইফতার মাহফিল সম্পন্ন... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-26   21:16:15 BdST চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২ এর ইফতার মাহফিল...
ইসলামে গুপ্তহত্যা, জঙ্গীবাদ ও সন্ত্রাসের স্থান নেই... ইফতার মাহফিলের আলোচনা সভায় যুবলীগ নেতৃবৃন্দ।। সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-26   20:46:11  BdST বাংলাদেশ আওয়ামী যুবলীগ...
কুটুমবাড়ী ও আম্মাম ফুডসকে দেড় লাখ টাকা জরিমানা... পচা বাসী মাছ, মাংস সংরক্ষন, পোঁকা ও ময়লা এবং পোঁড়া তেল দিয়ে ইফতার তৈরির দায়ে সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-26  17:54:46 BdS...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply