রবিবার, ২৬ জুন ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
রাশেদুল করিম, চট্রগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকার আমিন হাজি এলাকার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নকল ঘি ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
রবিবার সকাল ১০.৩০ মিনিটের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক এবং নুর আলম নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয় ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, অভিযানকালে ভ্রাম্যমান আদালত জানতে পায় যে, বর্নিত এলাকার জনাব সুজিত আলীর বাড়ির দুইটি কক্ষ ভাড়া নিয়ে ইব্রাহিম নামের এক লোক “বাঘা বাড়ির আসল গাওয়া ঘি” প্রস্তুত করছিলেন।পরে কক্ষে প্রবেশ করে এর সত্যতা পাওয়া যায়।প্রস্তুতকারক অভিযানের খবর পেয়ে পেছন দিয়া পালিয়ে যান।কারখানায় তল্লাশি চালিয়ে দেখা যায়, পামওয়েল,মাস্টার গাম,এক ধরনের কেমিক্যাল,ফ্লেভার,রং ব্যবহার করে “বাঘা বাড়ির আসল গাওয়া ঘি বানানো হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ”এ সময় তল্লাশী চালিয়ে সরবরাহের জন্য তৈরী ৩২৭ কৌটা ঘি জব্দ করা হয়।প্রস্তুতকৃত ঘি এক কড়াই( আনুমানিক ২০ কেজি)। পামোয়েলের ড্রাম ৫ টি। রং, কেমিক্যাল ৫ কেজি। খালি কোটা ৫০০০ আনুমানিক জব্দ করা হয়। জব্দকৃত ঘি চাক্তাই খালে ঢেলে নষ্ট করা কয়।এবং অবশিস্ট মালামাল ধ্বংস করা হয়” ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন আরও বলেন, একই সময়ে একই এলাকার এম এইচ প্যাকেজিং নামক(ঘি’র কারখানার পাশে) একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান উতপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় মালিককে জিজ্ঞাসাবাদ করা হয় এত সরু পলিথিন বানানো অপরাধ আপনি কি জানেন? তিনি উত্তরে জানান যে,তারা মোটা পলিথিন বানাবেন বলে পরিবেশ থেকে ছাড়পত্র এনে সরু(নিষিদ্ধ) পলিথিন বানান, যেটা নিষিদ্ধ ও আইনত দন্ডনীয়। নিষিদ্ধ পলিথন উতপাদনের দায়ে পরিবেশ সংরক্ষন আইন-১৯৯৫ এর ৬(ক) ধারা লংঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয় কাখানার ম্যানেজার জনাব মোহাম্মাদ এয়াছিন কে।
এ সময় পলিথিন কারখানা থেকে মালামাল জব্দ করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন