বঙ্গমাতা পরিষদ বন্দর থানা কমিটি গঠনকল্পে আলোচনা সভায়- দেলোয়ার হোসেন খোকা
মঙ্গলবার, ৩১ মে ২০১৬

ছবির ক্যাপশন: বঙ্গমাতা পরিষদ বন্দর থানা কমিটি গঠনকল্পে আলোচনা সভায় বক্তব্য রাখছেন দেলোয়ার হোসেন খোকা, আবদুল মান্নান, ফখরুল ইসলাম, মো: ফসিউল আলম রিয়াদ।
চট্টগ্রাম : বন্দর রিপাবলিক ক্লাবে বঙ্গমাতা পরিষদ বন্দর থানা কমিটি গঠনকল্পে বঙ্গমাতা পরিষদ চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা মো: ফসিউল আলম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা।

বঙ্গমাতা পরিষদ বন্দর থানা কমিটি গঠনকল্পে আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি দেলোয়ার হোসেন খোকা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম ফজিলতুন্নেছা মুজিব আজীবন ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনিও বঙ্গবন্ধুর মত বাংলাদেশের মানুষের অধিকারের কথা ভাবতেন। তারই গর্ভে জন্ম নেয়া জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার পর থেকেই জননেত্রী শেখ হাসিনা এক অবিশ্বাস্য দ্রুত গতিতে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে চলেছেন। তাই এই মুহুর্তে জাতির জনকের স্বপ্ন এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রধান অতিথি বঙ্গমাতা পরিষদের সকল নেতৃবৃন্দকে সেই প্রত্যয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মো: তাজুল ইসলাম ও শান্তু দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
তিনি বলেন, শুধুমাত্র নিজের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা মুজিবের স্বপ্ন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার ব্রত নিয়ে সংগঠন করতে হবে। তবেই বঙ্গমাতা পরিষদ গঠন স্বার্থক হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্দর সিবিএ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম কায়সার, সনত বড়–য়া, এস.এম. ফারুক, মুজিবুর রহমান মুজিব, মোজাম্মেল হোসেন নান্টু, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাবিব শরিফ, যুবনেতা ইয়াহ ইয়া খালেদ, দেলোয়ার হোসেন দৌলত, যুবনেতা ফসিউল আলম সমীর, গোলাম মোস্তাফা মোস্তাক, মো: আজাদ, মো: বাপ্পা, শেখ মো: হারুন, মো: সালাউদ্দিন, আলমগীর বাদশা, মো: রাজু, ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিটন, আজিম আলী জুয়েল, মো: সাইফুল ইসলাম বাবু, মো: ইসতিয়াক প্রমুখ।
সভাশেষে মো: তাজুল ইসলামকে আহ্বায়ক ও মো: নুর উদ্দিন সানি, উজ্জ্বল দাশ ও রোকনুজ্জামান প্রিন্সকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট বঙ্গমাতা পরিষদ বন্দর থানা শাখা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
