মিতু হত্যাকাণ্ডে সব অপশন খোলা রেখেই আমরা তদন্ত করছি : সিএমপি কমিশনার

ctgbarta24.com

রবিবার, ২৬ জুন ২০১৬

cmp omissionerসিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার বিষয়ে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেছেন, ওই ঘটনায় এমন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সরাসরি জড়িত ছিল।

“তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো কিছু মানুষকে ধরার প্রক্রিয়া চলছে। সেটা সম্পন্ন হলেই সবার সামনে এই হত্যাকাণ্ডের বিষয়ে সবকিছু জানানো হবে। তবে তদন্তের স্বার্থে আপাতত আর কিছু বলা সম্ভব নয়।”

আটক হওয়া ব্যক্তিদের নিয়ে সংবাদকর্মীদের বেশি তথ্য প্রকাশ না করার আহবান জানিয়ে তিনি বলেন, আটককৃতরা আদালতে জবানবন্দী দিয়েছে যে তারাই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। এতে ৭ থেকে ৮ জন অংশ নিয়েছে। এখন অন্যেদের ধরার প্রক্রিয়া চলছে। ঘটনার পুরো তদন্ত সম্পন্ন করার পর দেশের জনগণকে জানানো হবে।

সিএমপি কমিশনার জানান, আটক দুইজনের মধ্যে একজনের নাম ওয়াসিম। যে মোটর সাইকেলে ছিল এবং মিতুকে গুলি করেছে।

অারেকজনের নাম আনোয়ার। সে ঘটনাস্থলে রেকি করার পাশাপাশি ব্যাক-আপ হিসেবে কাজ করেছে।

এই ঘটনায় দুইজন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে ইকবাল বাহার বলেন, তথ্যের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য অনেককে ডাকা হয়েছে তবে সেসব গ্রেপ্তার নয়।

পুরোপুরি তদন্ত শেষে আদালতে সোপর্দ করার পরই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলবেন জানিয়ে সিএমপি কমিশনার বলেন, “এটা নিশ্চিত যে ঘটনাটা টার্গেট কিলিং। তবে কারা এটা ঘটিয়েছে তা তদন্ত শেষে জানানো হবে।”

হত্যাকাণ্ডের পর ‘জঙ্গিরা জড়িত’ সিএমপি কমিশনারের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমি কোনো অবস্থান থেকে সরে আসছি না বা কোনো অবস্থানেও থাকছি না। সব অপশন খোলা রেখেই আমরা তদন্ত করছি।”

গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়।

পরের দিন ভোরে নগরীর বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

শেখ হাসিনার গাড়িবহরে বৃষ্টির মত গুলি করা হয়েছিল... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-26   11:27:15 PM BdST চট্টগ্রাম : ১৯৮৮ সালে শেখ হাসিনার গাড়িবহরে বৃষ্টির মত গুলি করা...
মিতুকে গুলি করা ওয়াসিম ও সহযোগী আনোয়ার কারাগারে... নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামবার্তা২৪ডটকম Published: 2016-06-26  11:11:50 PM BdST পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার...
চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২ এর ইফতার মাহফিল সম্পন্ন... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-26   21:16:15 BdST চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২ এর ইফতার মাহফিল...
ইসলামে গুপ্তহত্যা, জঙ্গীবাদ ও সন্ত্রাসের স্থান নেই... ইফতার মাহফিলের আলোচনা সভায় যুবলীগ নেতৃবৃন্দ।। সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-26   20:46:11  BdST বাংলাদেশ আওয়ামী যুবলীগ...
কুটুমবাড়ী ও আম্মাম ফুডসকে দেড় লাখ টাকা জরিমানা... পচা বাসী মাছ, মাংস সংরক্ষন, পোঁকা ও ময়লা এবং পোঁড়া তেল দিয়ে ইফতার তৈরির দায়ে সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-26  17:54:46 BdS...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply