সিটিজিবার্তাডেক্স, ১৫ সেপ্টেম্বর
দেশে বাল্যবিবাহ রোধ করতে এর জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন আইনের প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিসভার‘বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৪’ এর খসড়ায় নীতিগত অনুমাদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে এই বৈঠকে অনুষ্ঠিত হয়।
নতুন বিধান অনুযায়ী, ২১ বছরের নিচে কোনও ছেলে ও ১৮ বছরের নিচে কোনও মেয়ের বিয়ে দেওয়া হলে তা বাল্যবিয়ে এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এর জন্য বিবাহকারী, বিয়ে পরিচালনাকারী ও অভিভাবককে এই শাস্তি দেওয়া যাবে। তবে নারীদের ক্ষেত্রে কারাদণ্ড প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, ১৯২৯ সালের বাল্যবিবাহ আইনে এক মাসের জেল ও এক হাজার জরিমানার বিধান ছিল। পরে তা সংশোধন করে এক মাস জেল ও ১০ হাজার জরিমানার বিধান করা হয়।
Ctgbarta24.com 24 hours Online News Paper