ব্রেকিং নিউজ

দশ হাজার টাকা বন্ডে জামিনে তৈমুর

সিটিজিবার্তাডেক্স, ১৬ সেপ্টেম্বর

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার

 

 

ঢাকা: জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম দশ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার নদী সংস্কার, মালামাল লুটপাট ও চুরির ঘটনায় তাকে তোপখানার মেহেরবা প্লাজার চেম্বার গ্রেফতার করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার তৈমুর আলমকে আদালতে এনে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।
আদালতে আসামির আইনজীবী মহসিন মিয়া আদালতের কাছে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

About admin