ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৫৮টি সোনার বার উদ্ধার

Sunday,21 September, 2014

সিটিজি বার্তা ২৪ ডটকম

নিজস্ব প্রতিবেদক

gold-bar-areast-in-ctg-airport চট্টগ্রাম ঃ  চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৭ কেজি ওজনের সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আলী (২৩) নামের ওই ব্যক্তির কাছ থেকে ৫৮টি সোনার বার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার তপন কুমার চক্রবর্তী বলেন, ‘আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া গেছে।’

তিনি আরও জানান, বারগুলোর আনুমানিক মূল্য হতে পারে ২ কোটি ৯০ লাখ টাকা।

About admin