ব্রেকিং নিউজ

শাহ আমানতে ২০০ স্বর্ণের বার উদ্ধার

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪.কম

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম ঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ২০০ পিস স্বর্ণের বার ও ৮৭ কেজি সীসাবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট থেকে নামানো একটি কার্টন থেকে এসব স্বর্ণ ও সীসাবার উদ্ধার করা হয়।

কাস্টমসের বিমান বন্দর শাখার সহকারী কমিশনার সেলিম রেজা সিটিজিবার্তা২৪.কমকে মুঠোফোনে  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত দেড়টার দিকে এয়ার এরাবিয়ার একটি যাত্রীবাহী ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে মঙ্গলবার দুপুর দেড়টার বিমানবন্দরের ফেইড ইউনিটের কর্মীরা তল্লাশী করলে একটি চার্জার লাইটের কার্টন থেকে ২০০ পিস স্বর্ণের বার ও ৮৭ কেজি ওজনের সীসাবার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন ২৩ কেজি ৩২৮ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা। ৮৭ কেজি ওজনের সীসাবারের মূল্য ১ কোটি ৫৭ লাখ টাকা। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

About admin