রোববার, ৮ মার্চ, ২০১৫
মাহাবুবুল করিম
সিটিজিবার্তা২৪.কম ঃ দেশে মাদকদ্রব্যের ব্যবহার বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংসদে বলেছেন,মাদক সমস্য একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকদ্রব্যের ভয়াল থাবায় আক্রান্ত।
রোববার দশম জাতীয়স সংসদের পঞ্চম অধিবেশনের ২৮তম বৈঠকে কক্সবাজার-১ আসনের সদস্য মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সংসদে তিনি গত ৫ বছরের ইয়াবা উদ্ধারের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী। মন্ত্রীর দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৮২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময়ে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে ৭ হাজার ১৭৮টি মামলা করা হয়েছে। এসব মামলার আসামি ১০ হাজার ৭৯ জন।
তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যেগে ২০১৪ সালে ১৪ হাজার ৯১৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৭ হাজার ৯৪৮টি মামলায় ৮ হাজার ৩২০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর গুলশান, বনানী, উত্তরা ও বারিধারাহ অন্যান্য অভিজাত এলাকা অবৈধ বার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ নভেম্বর পর্যন্ত ১২ ডিসেম্বর পর্যন্ত ২৩০টি অভিযানে ৩০টি নিয়মিত মামলা করা হয়েছে। এতে ৪০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
