ব্রেকিং নিউজ

পুলিশের ঊর্ধ্বতন ১৫ পদে রদবদল

রোববার, ২২ মার্চ, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম

POLICE

ঢাকা ঃ পুলিশের ৫ অতিরিক্ত ডিআইজি এবং ১০ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শিল্প পুলিশে সংযুক্ত মো. আওরঙ্গজেব মাহবুবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত করে বিশেষায়িত ট্রেনিং সেন্টারের (খাগড়াছড়ি) কমাড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলামকে র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি), এপিবিএন, সদর দফতর ঢাকার অতিরিক্ত ডিআইজি ড. হাসান উল হায়দারকে টাঙ্গাইল পিটিসির কমাড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), নোয়াখালী পিটিসির কমাড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হাসিব আজিজকে এপিবিএন, সদর দফতর ঢাকার অতিরিক্ত ডিআইজি; সিআইডি, ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. হাবিবুর রহমানকে নোয়াখালী পিটিসির কমাড্যান্ট (চলতি দায়িত্ব) করা হয়েছে।

বরিশালের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোল্লা নজরুল ইসলামকে জয়পুরহাটের পুলিশ সুপার করা হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার মো. আবুল কালাম সিদ্দিককে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার রেজাউল করিম মল্লিককে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ঢাকার পুলিশ সুপার; বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার কাজী মোমতাজ আহমেদকে ট্যুরিস্ট পুলিশ, ঢাকার পুলিশ সুপার; আরআরএফ, খুলনার কমাড্যান্ট (পুলিশ সুপার) ড. মো. নাজমুল করিম খানকে সিআইডি, ঢাকার বিশেষ পুলিশ সুপার; ২য় এপিবিএন মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (পুলিশ সুপার) মো. দেলোয়ার হোসেন মিঞাকে সিআইডি, ঢাকার বিশেষ পুলিশ সুপার; চতুর্থ এপিবিএন, বগুড়ার অধিনায়ক (পুলিশ সুপার) আবু নাছের মোহাম্মদ খালেদকে ১০, এপিবিএন, বরিশালের অধিনায়ক (পুলিশ সুপার); বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়ন ঢাকার পুলিশ সুপার ড. মো. আক্কাস উদ্দিন ভূইয়াকে ২য় এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (পুলিশ সুপার); ১০, এপিবিএন, বরিশালের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আব্দুর রহিমকে পিটিসি খুলনার পুলিশ সুপার এবং কমাড্যান্ট আরআরএফ সিলেটের মো. জে আনছার উদ্দিন খান পাঠানকে বাংলাদেশ পুলিশ একাডেমির (সারদা, রাজশাহী) পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

About admin